চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আদালত
A A

পহেলা বৈশাখের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক খালিদ জাহানের করা রিটে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সেই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এসংক্রান্ত চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা এই রিটে শিক্ষা সচিব, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারি পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানান রিটের পক্ষের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুলের প্রতি একটি চিঠি দেওয়া হয়, যেখানে প্রতিটি স্কুলে পহেলা বৈশাখের দিন মঙ্গলশোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির কার্যক্রম চ্যালেঞ্জ করেই রিট দায়ের করা হয়েছে। যেহেতু দেশের আলেম সমাজের মতামত অনুসারে পহেলা বৈশাখের দিনের মঙ্গলশোভা যাত্রা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই এটা পালনে সরকার বাধ্যবাধকতা দিতে পারে না। তাই বিষয়টি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত্র অনুচ্ছেদ ১২ ও ৪১ এর দধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক উল্লেখ করে রিটটি করা হয়েছে।’

গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি দেশের সব স্কুল বরাবর দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, নববর্ষ ১৪৩০ উৎযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত  ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উৎযাপন করবে। ইউনোস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ এর তালিকায় অন্তর্ভুক্তি করার বিষয়টি গুরুত্বসহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

এর আগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বাতিল চেয়ে একটি লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। সে লিগ্যাল নোটিশের পর দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় ওঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখমঙ্গল শোভাযাত্রাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT