বিনোদন

লকার ভেঙে রজনীকান্তের মেয়ের বাড়িতে চুরি

একজন মহিলা ও একজন পুরুষ গাড়ির ভিতরে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির ভিতরে একজন মহিলা ও একজন পুরুষ হাসিমুখে ছবি, সম্ভবত তারা পরিবারের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ও চলচ্চিত্র নির্মাতা ঐশ্বরিয়ার চেন্নাইয়ের বাড়িতে ঘটেছে বড় ধরনের চুরির ঘটনা! সোমবার (২০ মার্চ) যে বিষয়ে চেন্নাই থানায় অভিযোগ দায়ের করেছেন ঐশ্বরিয়া নিজেই।

অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, তার লকার থেকে সোনার ও হিরের গয়না খোয়া গিয়েছে। যার মূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার রুপি।

ঐশ্বরিয়ার দাবি, তার বাড়ির তিন গৃহকর্মী লকারে গয়না রাখা হয় এই সম্পর্কে অবগত ছিলেন। ফলে তাদেরই সন্দেহের চোখে দেখছেন তিনি। পুলিশের তরফে আইপিসির ৩৮১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই বিষয়ে চলছে তদন্তও।

রজনী-কন্যা তার হারানো গহনার তালিকাসরূপ জানান, টেম্পলের কাজ করা কাটা হীরা, হীরার নেকলেস, নবরত্ন সেট, আর্ম নেকলেস, হাতের বালা, অ্যান্টিক হীরার আরও অনেক রকম গয়না এবং সঙ্গে সোনার দু’ সেট নেকলেস এবং মানানসই কানের ফুল ছিলো।

গয়নাগুলি ঐশ্বরিয়া শেষ বার পরেছিলেন ২০১৯ সালে তার বোন সৌন্দর্য রজনীকান্তের বিয়েতে। তারপর লকারে তুলে রেখেছিলেন বলে জানান। সেখান থেকেই নিখোঁজ হয়েছে সেগুলি।

তিনি আরও জানান, বোনের বিয়ের পর থেকে সেই লকার বহু বার স্থানান্তরিত হয়েছে। সৌন্দর্যের বাড়ি ঘুরে সেটি গিয়েছিল রজনীকান্তের বাড়িতেও। যদিও লকারের চাবিও সুরক্ষিত ছিল বাড়ির আলমারিতে। ঐশ্বরিয়ার দাবি, তার অনুপস্থিতিতেও বাড়িতে নিয়মিত কাজ করছিলেন গৃহকর্মীরা। তাদের মধ্যেই কেউ হয়ত চাবি নকল করে লকারের গয়না গায়েব করেছেন।

সূত: কইমই

 

বিষয়:ঐশ্বরিয়া চুরি রজনীকান্ত রজনীকান্তের মেয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…