চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার বৃহত্তম ‘গামা রে’ টেলিস্কোপের উদ্বোধন 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
আকাশে তারার মাঝে গামা রে টেলিস্কোপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ৩০০ মিটার উচ্চতায় অবস্থিত এশিয়ার বৃহত্তম ‘গামা রে’ টেলিস্কোপের উদ্বোধন করা হয়েছে। এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নানান ঘটনা যেমন সুপারনোভা, ব্ল্যাক হোল এবং গামা-রশ্মি বিস্ফোরণ সম্পর্কে জানতে সহায়তা করবে। 

এনডিটিভি জানিয়েছে, ‘মেজর অ্যাটমোস্ফিয়ারিক চেরেনকভ এক্সপেরিমেন্ট-এমএসিই’ টেলিস্কোপটি মুম্বাই-ভিত্তিক ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক), ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং অন্যান্য ভারতীয় অংশীদারদের সহায়তায় এটি নির্মাণ করেছে।

টেলিস্কোপটি যেখানে বসানো হয়েছে সেখানকার তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচে নেমে যায়। তবে তাপমাত্রা যাই হোক না কেন তাতে টেলিস্কোপের কার্যক্ষমতায় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বার্কের বিজ্ঞানীরা। মুম্বাইয়ে বার্কের সদর দফতর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই টেলিস্কোপটিকে পরিচালনা করবেন বিজ্ঞানীরা।

Banglabid

বিশ্বের দীর্ঘতম এই এমএসিই টেলিস্কোপে রয়েছে ২১ মিটার ব্যাসের বিশাল ডিশ। ওজন ১৭৫ টন। এর প্রতিফলক ক্ষেত্রফল ৩৫৬ বর্গমিটার। এতে রয়েছে ৭১২টি অ্যাকুয়েটর, ১,০৮৮টি ফটো-মাল্টিপ্লায়ার টিউব এবং ৬৮টি ক্যামেরা মডিউল রয়েছে।

চেরেনকভ বিকিরণ থেকে বিচ্ছুরিত কণা বিশ্লেষণ করে সৌরজগতের রহস্য বার করবে এই টেলিস্কোপ। মহাজাগতিক বিকিরণ, তেজস্ক্রিয় কণার বিকিরণ, রহস্যময় মহাজাগতিক বস্তুর খোঁজ দিবে এই গামা-রে টেলিস্কোপ। মহাকাশে রহস্যময় আলো বা শক্তিশালী গামা রশ্মির বিস্ফোরণ দেখা যাবে এই টেলিস্কোপের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিস্কোপলাদাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT