বিনোদন

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ‘হডসনের বন্দুক’

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন এর ছবি, তিনজন মানুষের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর এই ছবিতে তিনজন মানুষের মুখের ছবি দেখা যাচ্ছে, যেখানে একজন নারী কেন্দ্রস্থলে এবং দুইজন পুরুষ পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার!

এরমধ্যে থাকছে গেল বছর মুক্তি পাওয়া প্রশান্ত অধিকারীর ‘হডসনের বন্দুক’। এই সিনেমাটি দর্শক ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম. মহসিন, কাজী উজ্জল, অর্নব অন্তুসহ অনেকে।

বিষয়:চ্যানেল আই বন্দুক মৌসুমী হামিদ সিনেমা হডসনের বন্দুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…