চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের শেষ সিনেমা ‘শরতের জবা’

ঈদের সপ্তম দিন সকালে কুসুম সিকদারের সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
বিনোদন
A A

সিনেমা হলে মুক্তির পর এবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে কুসুম সিকদার অভিনীত ও পরিচালিত সিনেমা ‘শরতের জবা’।

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের শেষ দিন বুধবার (৩ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে হবে ‘শরতের জবা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

২০২৪ সালের অক্টোবরে বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘শরতের জবা’। এই সিনেমা দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফেরেন কুসুম। অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সবই সামলেছেন কুসুম সিকদার নিজেই।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। সিনেমায় দেখা গেছে, একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়িয়ে যায় জবার জীবন। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমনই থ্রিলার গল্পে এগিয়েছে সিনেমা।

সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুসুম সিকদারলিড বিনোদনশরতের জবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাম্রাজ্যবাদী আগ্রাসনের মুখে নতুন করে বামপন্থী রাজনৈতিক উত্থান জরুরি!

জুন ২, ২০২৬

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

জুন ২, ২০২৬

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

জুন ২, ২০২৬

সোলার প্যানেলে প্রয়োজনের ১০% বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ বাংলাদেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT