আন্তর্জাতিক

চীনের কাছে করোনা পরিস্থিতির পর্যাপ্ত তথ্য চাইলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা লোগো, বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর লোগো, যেখানে বিশ্ব মানচিত্রের সাথে সাপের মতো কাঁটাযুক্ত স্টেথোস্কোপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সময়ে চীনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে চলমান পরিস্থিতি সংশ্লিষ্ট তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিগত কিছু সপ্তাহে দেশটির রাজধানী বেইজিং এ “জিরো কোভিড টলারেন্স” নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নিয়মিত পিসিআর টেস্ট বন্ধ করার পর সংক্রামণের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, স্পেইন, ভারত, ইতালি ও জাপানসহ অনেক দেশ চীন থেকে আসা যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

তাছাড়া, সারা বিশ্বে নতুন করে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে চীনে হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি এবং মৃত্যুর হার বিষয়ক তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনা কর্মকর্তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কিন্তু দেশটির বর্তমান পরিস্থিতির বিবেচনায় এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অন্যদিকে, ডিসেম্বর জুড়ে মাত্র ১৩ জনের করোনায় মৃত্যু হলেও বর্তমানে চীনে প্রায় ৯,০০০ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…