চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক চাচ্ছেন ক্ষতিপূরণ, বিপাকে বিজয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘খুশি’র সাফল্যে ১০০ জন অনুরাগীকে ১ কোটি টাকা দিচ্ছেন অভিনেতা বিজয়, সম্প্রতি এমন খবরই প্রকাশিত হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে। 

কিন্তু অভিনেতার এই পদক্ষেপের পরই টুইটারে একটি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবির এর প্রযোজক।

মূলত ২০২০ সালে মুক্তি পেয়েছিল বিজয় দেবরাকোন্ডা অভিনীত ছবি ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’। করোনাকালে যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।  ওই ছবির বিতরণের জন্য ডিস্ট্রিবিউটরদের নাকি ৮ কোটিরও বেশি টাকা দিতে হয়েছিল, সম্প্রতি এমনই দাবি করেছেন ছবির প্রযোজক।

তিনি আরও জানিয়েছেন, ওই টাকা পুরোটাই খরচের খাতায় গিয়েছে, ওটা আর ফেরত আসেনি। তাইতো বিজয়ের ১ কোটি টাকা অনুদানের খবর পেয়ে তিনিও অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন।

টুইটে লেখা হয়েছে, ‘প্রিয় বিজয় দেবরাকোন্ডা, আমাদের #ওয়ার্ল্ড ফেমাস লাভার ছবিটির বিতরণে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি! এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি টাকা দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স’। হ্যাশট্যাগে দিয়েছেন #মানবতা #প্রেম #সহানুভূতি। যদিও প্রযোজকের এই টুইটের কোন প্রতিক্রিয়া জানাননি বিজয়।

সূত্র: এনডিটিভি 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুশিবিজয় দেবরাকোন্ডাসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধীতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT