চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার লিগের পয়েন্ট কাটা গেল শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের সুপার লিগে পয়েন্ট টেবিলে তলানিতে শ্রীলঙ্কা। আছে সরাসরি বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কা। এরমাঝেই শাস্তির মুখে পড়ে কাটা গেল সুপার লিগের মূল্যবান একটি পয়েন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের দিনে স্লো-ওভার রেটের কারণে এমন শাস্তি হয়েছে লঙ্কানদের।

ম্যাচে ৪৯.৩ ওভার বল করেছিল শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করেছিল। এতে ১ পয়েন্ট কাটা গেছে। সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। বর্তমানে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে শ্রীলঙ্কা।

ম্যাচে লঙ্কান ক্রিকেটারদেরও শাস্তি পেতে হয়েছে। জরিমানা করা হয়েছে প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ। আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ম্যাচে এক ওভার কম করার বিষয়টি মেনে নেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি দেন। শুনানির দরকার আর পড়েনি।

বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই জয়ের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডে বাতিল হয়েছে বৃষ্টির কারণে। এরপরই পয়েন্ট হারানোর খবর শুনতে হয় লঙ্কানদের।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারতসহ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল। এরইমধ্যে সাতটি দল নিশ্চিত হয়ে গেছে। যেখানে বাংলাদেশ রয়েছে টেবিলের চারে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

Reneta

২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে নয়ে শ্রীলঙ্কা। ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলে দশে আছে সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়েস্ট ইন্ডিজনিউজিল্যান্ডবিশ্বকাপশ্রীলঙ্কাসাউথ আফ্রিকাসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT