প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভুবন ভোলানো হাসিতে সবার মন জয় করা তাহসিন। মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় বোনকে হারানো তাহসিনের মুখে হাসি ফুটেছে প্রধানমন্ত্রীর আদর আর ভালবাসায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে তাহসিনের সঙ্গে গল্প করেন, ভবিষ্যতে কি হতে চায় তা জানতে চান প্রধানমন্ত্রী। ছবি তোলার পর তাহসিনকে নিজের সই করা বাস্কেটবল উপহার দেন প্রধানমন্ত্রী।






