চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কোন বিশ্বকাপে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অপেক্ষা উন্মাদনার পাঠ চুকিয়ে চার বছর অন্তর আসে ফুটবল বিশ্বকাপ। যাকে ঘিরে স্বপ্ন বোনে মিলিয়ন ফুটবল সমর্থক। নিজেদের সেরা দাবি করে চলে তর্ক-বিতর্ক, কখনো গড়ায় হাতাহাতিতে। আরও একটি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। মাঠে বসে প্রিয় দলকে সমর্থন যোগাতে ব্যাগ গোছাতে শুরু করেছে ভক্তরা। কাতারে কেমন দর্শক উপস্থিতি হতে পারে তার আঁচ পাওয়া যাচ্ছে আগের বিশ্বকাপগুলোর দর্শক সংখ্যার দিকে তাকালে। এপর্যন্ত দর্শক উপস্থিতিতে এগিয়ে কোন বিশ্বকাপ, মিলছে সেই পরিসংখ্যানও।

কাতারের টিকিট সংগ্রহে উত্তেজনার কমতি নেই ফুটবলপ্রেমীদের। টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ছে বলে আয়োজকরা খবর দিচ্ছে। এরইমধ্যে ৮ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট সংগ্রাহকদের মধ্যে এগিয়ে ভারতীয়রা। আট লাখের সংখ্যাটা শেষপর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার।

টিকিট বিক্রিতে এপর্যন্ত সবচেয়ে এগিয়ে ১৯৯৪ আসর, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ। সেবার ৩.৫ মিলিয়নেরও বেশি দর্শক উপস্থিতির সাক্ষী হয়েছিল আমেরিকার স্টেডিয়ামগুলো। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় রোজ বোল স্টেডিয়াম ইতিহাসের সাক্ষী এখনো। যেখানে ফাইনালে ইতালিকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। মাঠে বসে সেদিন খেলা উপভোগ করেছিল লাখের উপর দর্শক। যা ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক দর্শক উপস্থিতির ম্যাচের একটি।

Banglabid

সব ছাপিয়ে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির বিচারে অবশ্য এগিয়ে আছে ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ। ব্রাজিল-উরুগুয়ের ফাইনাল ম্যাচে সেদিন মারাকানা স্টেডিয়াম হয়ে উঠেছিল জনসমুদ্র। ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন সমর্থক সেদিন মাঠে বসে খেলা দেখেছিল। ব্রাজিলের বিশাল দর্শক উপস্থিতিও সেদিন ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেনি। ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল উরুগুয়ে।

দর্শক উপস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের পরই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অবস্থান। ১২টি ভেন্যুতে সেবার ৩.৪ মিলিয়ন সমর্থক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিল। কানায় কানায় পূর্ণ ছিল সবগুলো ম্যাচের গ্যালারি।

তিনে আছে ২০০৬ জার্মান বিশ্বকাপ। দর্শক উপস্থিতির বিচারে এটি প্রায় ব্রাজিল বিশ্বকাপের কাছাকাছিই। চতুর্থ স্থানে ২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপ। যেখানে ৩ মিলিয়নের অধিক দর্শক মাঠে উপস্থিত হয়েছে আসরজুড়ে। সবশেষ রাশিয়া বিশ্বকাপের অবস্থান তার পরেই। ৩ মিলিয়ন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছে। শেষ হাসি হেসেছিল ফরাসিরা।

Reneta

কাতার বিশ্বকাপে কেমন দর্শক হতে পারে এমন প্রশ্ন যাদের, বলে রাখা ভালো পাঁচটি শহরের মোট ৮ ভেন্যুতে গড়াবে এবারের ম্যাচগুলো। একটি ভেন্যু থেকে অন্য ভেন্যুর দূরত্ব কম হওয়ায় চাইলে একদিনে দু’টো ম্যাচ উপভোগ করতে পারবে দর্শকরা। ৭০ কিলোমিটারের মধ্যে সবগুলো স্টেডিয়াম নির্মাণ করেছে দেশটি। অন্য যেকোনো বারের থেকে বেশি দর্শকের ম্যাচ দেখার সুযোগ করে দিতে আসন সংখ্যাও বাড়িয়েছে কাতার।

সর্বাধিক ৮০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবে। প্রয়োজনে আসন অরও বাড়ানোর পরিকল্পনা আছে দেশটির। দর্শক টানতে আয়োজনের খামতি রাখছে না কাতার। সাথে বাড়তি হিসেবে দর্শকদের জন্য মধ্যপ্রাচ্যের আতিথেয়তার সুযোগ রেখেছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যের কড়া ধর্মীয় অনুশাসন শেষপর্যন্ত তাতে প্রভাব না ফেললে কাতার বিশ্বকাপও গড়তে পারে উপস্থিতির রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকাতার বিশ্বকাপ-2022ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT