চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৬
প্রবাস সংবাদ
A A
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী ও বিভেদমূলক পোস্ট করার অভিযোগে সিঙ্গাপুরে কর্মরত দুই বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আইএসডি ‘দ্য স্ট্রেইটস টাইমস’কে জানায়, ২৫ বছর বয়সী তায়ানি মো. রিসাদ এবং ৩৭ বছর বয়সী ইসলাম সাহেদুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আইএসডির এক মুখপাত্র বলেন, জুলাই মাসে পৃথক তদন্তে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন উগ্রবাদী পোস্টের বিষয়টি উঠে আসে।

তদন্তে দেখা যায়, রিসাদ তার পোস্টে বাংলাদেশি উগ্র ইসলামপন্থি লেখক শফিউর রহমান ফারাবির প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। ফারাবির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও নাস্তিক-ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

অন্যদিকে সাহেদুল ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে উত্তেজনাপূর্ণ পোস্ট করেছিলেন। পাশাপাশি তিনি এমন ধর্মীয় মতামত প্রকাশ করেন, যেখানে ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হতে না চাওয়া মুসলমানদের ‘কাফের’ হিসেবে উল্লেখ করা হয়।

আইএসডি জানিয়েছে, তাদের তদন্তে সিঙ্গাপুরে কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে তাদের উগ্রবাদী ও বিভেদমূলক মতাদর্শ সিঙ্গাপুরের বহুজাতিক ও বহু-ধর্মীয় সমাজব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

Reneta

দুই বাংলাদেশিই সিঙ্গাপুরের নির্মাণ খাতে কর্মরত ছিলেন।

বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৮ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়।

পরদিন ৯ জুলাই তাদের আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবেদনে বলা হয়, তারা সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের যোগাযোগ, নেটওয়ার্ক ও অর্থায়নের উৎস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন।

আদালত শুনানিতে রিসাদ দাবি করেন, ২০২৩ সালে ফেসবুকে দেওয়া কিছু পোস্টের কারণে তাকে সিঙ্গাপুরে আটক করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, পোস্টগুলো ছিল হেফাজতে ইসলাম এবং সংগঠনটির এক নেতাকে কেন্দ্র করে।

রিমান্ড মঞ্জুর করার সময় বিচারক তাদের উদ্দেশে বলেন, ‘তোমরা তো রেমিট্যান্স যোদ্ধা। এসব বিষয়ে জড়ানোর প্রয়োজন কী ছিল?’

উল্লেখ্য, এর আগেও সিঙ্গাপুরে কর্মরত কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে উগ্রবাদ ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২০ সালে সিঙ্গাপুরে কর্মরত এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করা হয়, যিনি অনলাইনে আইএস-সমর্থিত প্রচারণায় প্রভাবিত হয়ে সহিংস হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া ২০১৬ সালে নির্মাণ ও সামুদ্রিক খাতে কর্মরত আট বাংলাদেশিকে আটক করেছিল আইএসডি। তাদের বিরুদ্ধে বাংলাদেশে হামলার পরিকল্পনা, অস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহ এবং নতুন সদস্য নিয়োগের অভিযোগ ছিল।

এরও আগে ২০১৫ সালে সিঙ্গাপুরে কর্মরত ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি জিহাদি সেল গঠন এবং বিদেশে সশস্ত্র জিহাদে অংশ নেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল। পরে তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসডিউগ্রবাদী পোস্টওয়ার্ক পারমিট বাতিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

পরবর্তী

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

পরবর্তী

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT