চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্ক উড। এ বছর আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে না তারকা পেসারকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় উরুতে চোট পেয়েছেন উড।
সতর্কতা হিসেবে পরের দুই টেস্টে দলে রাখা হয়নি উডকে। তবে রুটিন চেকআপের সময় কনুইয়ের চোট ধরা পড়ে তার। গুরুতর চোটের কারণে এ বছর মাঠে নামতে পারবেন না এই পেসার। কনুইয়ের হাড়ে চোট ধরা পড়েছে তার।
এ বছর ইংল্যান্ডের পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্টে খেলতে পারবেন না উড। বছরের বাকি সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি ওয়ানডে ও ৫ টি-টুয়েন্টি খেলবে ইংল্যান্ড। ওই ম্যাচগুলোও খেলতে পারবেন না ৩৪ বর্ষী পেসার।







