চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ‘চিন্তা করার মতো কিছু দিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটার ও পাকিস্তানি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়া নিয়ে অনেক কথা বলেছিলেন সাবেকরা, সিরিজ শুরুর পর প্রথম টেস্টে ভারতের হারে চিত্র পাল্টে গেছে। সেই চিত্র ধরেই খানিকটা খোটা দিয়েছেন সফরকারী পেসার মার্ক উড। ইংল্যান্ডের জয়ের পর বলেছেন, ভারতকে চিন্তা করার মতো কিছু দিয়েছি।

ঘরের মাটিতে গত ৪৭ টেস্টে মাত্র ৪ ম্যাচ হারা ভারতকে নিয়ে উড বলেছেন, ‘এখন তাদের নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসতে হবে। পাঁচ ম্যাচের সিরিজে আমরা মাত্র একটিতে জয় পেয়েছি। ভারতের কাছে আমরা প্রমাণ করতে পেরেছি কিছুটা প্রতিরোধ হবে এবং আগেই হেরে যাচ্ছি না।’

‘এটা আমাদের অন্যতম সেরা জয়। সিরিজ শুরুর আগে মানুষ আমাদের নিয়ে কিছুটা সন্দিহান ছিল, কিন্তু দলের মধ্যে বিশ্বাস সবসময়ই ছিল। আমরা জানতাম একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, কিন্তু এটা অনেক বড় অর্জন। এখন আমরা জানি কী করতে পারি এবং ভারতকে চিন্তা করার মতো কিছু দিতে পেরেছি।’

২০১২ সালের পর ঘরের মাটিতে ভারত টানা দুই ম্যাচ হারেনি। সে কথা উল্লেখ করেছেন উড, ‘তারা সেরা দল। এমনকি এখানে সিরিজ খেলতে আসার আগে সবাই আশা করছিল ভারত আমাদের রোলারের নিচে চাপা দেবে। জানি না তারা কী ধরনের পিচ বানাবে। এখানে তারা যেকোনো পিচ বানাতে পারে, কিন্তু এখন তারা আমাদের নিয়ে চিন্তা করবে।’

শুক্রবার ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে। ২ ফেব্রুয়ারি খেলা হবে বিশাখাপট্টমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউডবিশাখাপট্টমভারতলিড স্পোর্টসহার্টলি
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT