বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, সম্ভবত জয় বা গুরুত্বপূর্ণ মুহূর্তের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ডিসেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে ভারতের মুখোমুখি জুনিয়র টিম টাইগ্রেস। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠিয়েছেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ।
মালয়েশিয়ার বেইউমাস ওভালে রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়েছে খেলা গড়াতে। দেরি হলেও কোনো ওভার কাটা যায়নি ম্যাচের।
১৬ দলের আসরে ইতিমধ্যে বিদায় নিয়েছে চার দল। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে হারলেও নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে এসেছে লাল-সবুজ দল। এই রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ‘ডি’ গ্রুপ থেকে সুমাইয়ারা হয়েছিলেন রানার্সআপ।
বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।






