ক্রিকেট

ভারতের বিপক্ষে বড় পরাজয় দেখল শ্রীলঙ্কা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, বাংলাদেশি ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বাংলাদেশি ফিল্ডার ডিফেন্সে অবস্থান করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের লড়াইয়ে ভারতের সামনে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের তৃতীয় ম্যাচে হারমানপ্রীত কৌরদের কাছে হেরেছে ৮২ রানে। এ নিয়ে টানা তিন ম্যাচেই পরাজয় দেখেছে লঙ্কান মেয়েরা। অন্যদিকে ভারতের দ্বিতীয় জয় এটি। নিউজিল্যান্ড মেয়েদের কাছে হারের পর পাকিস্তানকে হারিয়েছিল তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৭২ রান তোলে তারা। জবাবে নেমে ইনিংসের এক বল বাকী থাকতে ৯০ রানে গুটিয়ে যায় লঙ্কান দল।

আগে ব্যাটে নামা ভারতের দুই ব্যাটার ফিফটি পেয়েছেন। ৩৮ বলে ৫০ রান করেন স্মৃতি মান্ধানা। ২৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকে অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৪০ বলে ৪৩ রান করেন শেফালি ভার্মা। এছাড়া জেমিমাহ রদ্রিগেস ১০ বেল ১৬ রান করেন।

লঙ্কান বোলারদের হয়ে একটি করে উইকেট নেন চামারি আথাপাত্তু ও আমা কানছানা।

জবাবে নেমে ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। সর্বোচ্চ ২১ রান আসে কাভিশা দিলহারির ব্যাটে। আনুশ্কা সাঞ্জেওয়ানি ২০ রান এবং আমা কানছানা ১৯ রান করেন। বাকীরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অরুন্ধতী রায় ও আশা সোবহানা। রেনুকা সিং নেন দুটি উইকেট।

বিষয়:ভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…