চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ: ফাইনালের প্রতিপক্ষ ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে এসে অল্প পুঁজি তুলেও বড় জয় এনেছে বাংলাদেশ। বোলিং তাণ্ডবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পঞ্চাশের পরই। ৫৪ রানের বিশাল জয়ে ফাইনালে পৌঁছেছে টিম টাইগ্রেস।

দিনের প্রথম সেমিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে রোববার বাংলাদেশ সময় ১টায় তাদের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফাহিমা খাতুনদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হাফসা খালিদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নেমে ১৬.৪ ওভারে ৫৬ রান করে গুটিয়ে যায় পাকিস্তান।

ওপেনার ইশমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩, শারমিন সুলতানা ১৫ রান করেন। অন্যপ্রান্তে ফাহিমা টেনে নেন, ৫ চারে ৩২ বলে ৪২ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে হাফসা ২টি এবং ১টি করে উইকেট নেন ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির, ওমাইমা সোহেল।

Reneta

লক্ষ্যতাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানের মেয়েরা। শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ১৪, হাফসা ১২ এবং ইউসরা আমির ১১ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা ২টি করে উইকেট নেন। ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান এবং ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশমেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT