ক্রিকেট

মেয়েদের ডিপিএল: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা

বাংলাদেশের মেয়েদের ডিপিএল টুর্নামেন্টের শেষ রাউন্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন নারী ক্রিকেটার ডিপিএল টুর্নামেন্টের শেষ রাউন্ডে অংশগ্রহণ করছেন, সবাই পেসে blue পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামী সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে আসরের শেষ রাউন্ডে মুখোমুখি হবে তারা। যারা জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট বেশি রুপালির। শিরোপার লড়াইয়ে নামার আগেই মোহামেডানের সুযোগ আছে রুপালি ব্যাংককে পেছনে ফেলার। আগামীকাল রোববার নিজেদের সপ্তম ম্যাচে সাদা-কালো জার্সিধারীদের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

৭ ম্যাচে ৫ জয় রুপালির। বৃষ্টিতে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার নিগার সুলতানা জ্যোতির দল। ৬ ম্যাচে ৫ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে সালমা খাতুনের মোহামেডানের পয়েন্ট ১১।

এবারে আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি গুলশান ইয়ুথ ক্লাব ও কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি।

বিষয়:বিকেএসপি মেয়েদের ডিপিএল ২০২৩ মোহামেডান রুপালি ব্যাংক শিরোপার লড়াই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…