চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের অধিকার রক্ষার আলোচনা করতে কাবুল পৌঁছেছে জাতিসংঘের টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক, নারী
A A

জাতিসংঘের সিনিয়র কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। তালেবানের ‘লিঙ্গ ভিত্তিক বৈষম্য’ সৃষ্টি প্রশ্নে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করার পর তারা এ সফরে গেলেন।

এএফপি’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৭ মাস আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তালেবান সরকার নারীদের ওপর কঠোর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। তারা নারীদেরকে সরকারি চাকরির বাইরে রেখেছে, তাদের মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পড়া এবং পার্কে প্রবেশ নিষিদ্ধ করেছে।

Banglabid

মুখপাত্র ফারহান হক জানান, সোমবার কাবুলে পৌঁছানো জাতিসংঘের এ প্রতিনিধি দলে ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মাদ ও জাতিসংঘ নারী নির্বাহী সম্পাদক সিমা বাহুস রয়েছেন।

নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করে এ সফরের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে হক বলেন, জাতিসংঘ রাজনীতি বিষয়ক বিভাগের সিনিয়র কর্মকর্তা খালেদ খিয়ারিও এ প্রতিনিধি দলে রয়েছেন।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘নারী ও বালিকাদের অধিকারের ওপর নজিরবিহীন পদ্ধতিগত আক্রমণের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ গ্রহণ করে আফগানিস্তানে ‘লিঙ্গ বৈষ্যমের সৃষ্টি করা হচ্ছে।’

Reneta

আফগানিস্তানে পৌঁছানোর আগে এ প্রতিনিধি দল উপসাগরীয় এ অঞ্চলের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নারী ও বালিকাদের অধিকার এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

নারীদের চাকরি করার এবং কিশোরিদের শিক্ষা অধিকারের ইস্যুতে স্পষ্ট ঐকমত্যের কথা উল্লেখ করে জাতিসংঘ মুখপাত্র বলেন, জাতিসংঘ কর্মকর্তারা এ পরিস্থিতির অপরিহার্যতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।

ডিসেম্বর মাসের শেষের দিকে তালেবান সরকার আফগান নারীদের বিভিন্ন এনজিও’তে কাজ করা নিষিদ্ধ করে। এর ফলে বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এসব বেসরকারি সংগঠনের মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠান তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আংশিকভাবে তাদের কার্যক্রম ফের শুরু করেছে।

এক্ষেত্রে তারা আশ্বাস দিয়েছে যে, নারীরা স্বাস্থ্য খাতে কাজ অব্যাহত রাখতে পারে। তবে জাতিসংঘ তাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT