চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের ছবি, যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির আলমসাধুর (তিন চাকার যান) ধাক্কায় চম্পা খাতুন (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে রোকসানা খাতুন (২৫)।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা বাঁধন এগ্রো ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চম্পা খাতুন হেমায়েতপুর গ্রামের বুলু মিয়ার স্ত্রী। আহত মেয়ে রোকসানা খাতুন (২৪) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে, চম্পা খাতুন ও তার মেয়ে রোকসানা খাতুন ভ্যানযোগে জুড়ানপুরের দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে হোগলডাঙ্গায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চম্পা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত রোকসানা খাতুনকে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হুমায়ুন কবির।

বিষয়:আলমসাধুচুয়াডাঙ্গা
প্রতিবেদক

রাজীব হাসান কচি

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…