গোপালগঞ্জ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বাংলাদেশের ট্রেন, রেলপথে চলমান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য ট্রেনের ছবি, রেলপথে চলমান ট্রেনের দৃশ্য, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাশিয়ানীর ভাটিয়াপাড়া-রাজবাড়ী কালুখালী রেললাইন রুটের গোপালগঞ্জের কাশিয়ানীর রেলক্রসিং এলাকায় রেললইন পারাপারের সময় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সেকেলা বেগম (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে কাশিয়ানী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মনু মসুলির স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, দুপুরের পর গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন রাজবাড়ীর কালুখালীর উদ্দেশে ছেড়ে যায়। কাশিয়ানীর রেলক্রসিং এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

৬৬ বছর বয়সের ওই নারী পায়ে হেটে ভাটিয়াপাড়ায় মেয়ের জামাই সোহাগ খানের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিষয়:গোপালগঞ্জ ট্রেন ট্রেন দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…