চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইতে জনসমক্ষে রেগে চিৎকার করায় আটক মার্কিন নারী পর্যটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A

দুবাইতে জনসমক্ষে রেগে চিৎকার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নারী পর্যটককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

এনডিটিভি জানায়, টাইরা ইয়াং অ্যালেন নামক ওই নারী টেক্সাসের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ট্রাক চালক। জনসমক্ষে চিৎকার করার অভিযোগে দুই মাসেরও বেশি সময় ধরে দুবাইতে আটকে রয়েছেন তিনি।

অ্যালেনের পরিবার জানায়, টাইরা ইয়াং সেখানে দুই মাস ধরে আটকে আছে এবং আমরা তার ভবিষ্যতে নিয়ে চিন্তিত। অ্যালেনের মা দাবি করেছেন, তার মেয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মে মাসে যখন অ্যালেন তার এক বন্ধুর সাথে সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে যায়। তারা দু’জন একটি গাড়ি ভাড়া করে চালাচ্ছিল। পথে একটি দুর্ঘটনা হলে প্রথম তাদের আটক করে ছেড়ে দেয় পুলিশ। এরপর অ্যালেন যে কোম্পানি থেকে গাড়ি ভাড়া করেছিলেন সেখানে থাকা তার কিছু ব্যক্তিগত জিনিস ফেরত আনতে যায়।

সেখানে তাকে জানানো হয়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলে তিনি জিনিসগুলো ফিরত পাবেন। এতে অ্যালেন রেগে গিয়ে চিৎকার করেন।

এই বিষয়ে দেশটির কমিউনিটি অ্যাক্টিভিস্ট কোয়ানেল এক্স বলেন, এখানে মহিলাদের চিৎকার করার অনুমতি নেই। যদি কেউ চিৎকার করে তাহলে তাকে এর জন্য শাস্তি পেতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাই
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT