চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উলভসকে হারিয়ে শীর্ষে সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হারটা ভালোভাবেই কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। গ্রিলিশ-হালান্ডদের দুর্দান্ত সব গোলে উলভসকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পেপ গার্দিওলার দল।

মোলিনাক্স স্টেডিয়ামে শনিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৩-০ গোলে হারিয়েছে সিটি। রেকর্ড গড়ে গোল স্কোরিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন আর্লিং হালান্ড। বাকি দুটি গোল করেছেন জ্যাক গ্রিলিশ ও ফির ফোডেন।

দাপুটে জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৭ ম্যাচে ১ জয়ে ১৬ নম্বরে আছে উলভস।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই প্রবল আক্রমণাত্মক খেলেছে হালান্ডরা। ম্যাচের প্রথম মিনিটে সিটিজেনদের লিড এনে দেন গ্রিলিশ।

ফিল ফোডেনকে বল বাড়িয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান কেভিন ডে ব্রুইনে। প্রতিপক্ষের বাধায় ভেতরে ঢুকতে না পেরে ব্যাকহিল করেন ফোডেন, আর ডে ব্রুইনে ছয় গজ বক্সে বাড়ান দারুণ ক্রস। ছুটে গিয়ে স্লাইড শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করলেন গ্রিলিশ।

ব্যবধান দ্বিগুণ করতে দেরি করেননি হালান্ড। ষোড়শ মিনিটে সিলভার বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে গোল করার কীর্তি গড়লেন নরওয়েজিয়ান তারকা।

Reneta

এক জন কম নিয়েও দ্বিতীয়ার্ধে বেশ আত্মবিশ্বাসী শুরু করে উলভারহ্যাম্পটন। ৫৯তম মিনিটে ভালো সুযোগও পায় তারা। তবে লক্ষ্যভষ্ট শট নিয়ে হতাশ করেন গনসালো গেদেস।

৬৯তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফোডেন। ডান দিক থেকে ডে ব্রুইনের বাড়ানো পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান তরুণ ইংলিশ মিডফিল্ডার। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছোড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালগ্রিলিশফোডেনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT