চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের ক্ষেত্রে আগের মূল্যহারই বহাল থাকছে।

বৃহস্পতিবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য ঘোষিত বর্ধিত মূল্যহার কার্যকর করা হবে না। এ দুই শ্রেণির গ্রাহক আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে।

বিইআরসি বলেছে, এ সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আয় কিছুটা কমবে। সেই ঘাটতি সরকারকে অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে সমন্বয় করতে হবে।

Reneta

সংস্থাটি জানিয়েছে, জুন মাসের বিল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

এর আগে বুধবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করা হয়েছিল। ওই ঘোষণায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্যও বিদ্যুতের দাম বাড়ানো হয়। তবে এক দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো নিয়ন্ত্রক সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআবাসিক গ্রাহকজ্বালানিপিডিবিবাংলাদেশবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসিবিদ্যুতের দামবিদ্যুৎবিদ্যুৎ খাতবিদ্যুৎ বিতরণ কোম্পানিবিদ্যুৎ বিলবিদ্যুৎ মূল্যবৃদ্ধিভর্তুকিলাইফলাইন গ্রাহক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT