বাংলাদেশ

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা

ঈদের প্রধান জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের প্রধান জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এরপর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের লাখো মুসল্লি।

এর আগে, সকালে দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলায় দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

বিষয়:ঈদ-উল-ফিতর জাতীয় ঈদগাহ প্রধান জামাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…