চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়েছে শীতের দাপট, দেশজুড়ে কমেছে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
শীতের সূর্যোদয়, কমেছে তাপমাত্রা, ঢাকায় ধোঁয়াময় আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শীতের প্রকোপে রাজধানী ঢাকাসহ দেশের নানা অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে রাজধানীতে শীত ক্রমেই জেঁকে বসছে। ভোর ও রাতে হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার কারণে নগরজীবনে বাড়ছে ভোগান্তি। কুয়াশার প্রভাবে সকালের দিকে সড়কে যান চলাচলও ধীরগতির হয়ে পড়ছে। যদিও দুপুরে সূর্যের দেখা মিলছে, তবে তাপের অনুভূতি খুব একটা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এই মুহূর্তে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তাপমাত্রা সামান্য নিচে নামতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম।

ঢাকা বিভাগের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ফরিদপুরে ১৩ দশমিক ২, মাদারীপুর ও গোপালগঞ্জে ১৩, কিশোরগঞ্জে ১৪, মানিকগঞ্জে ১৩ দশমিক ৫, নারায়ণগঞ্জে ১৪, নরসিংদীতে ১৪ দশমিক ২, মুন্সিগঞ্জে ১২ দশমিক ৫ এবং টাঙ্গাইলে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। রাজশাহী ছাড়াও ঈশ্বরদী, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

Reneta

রংপুর বিভাগে আরও বেশি শীত অনুভূত হচ্ছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ এবং নেত্রকোনায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট ও শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির কাছাকাছি।

চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, কক্সবাজার ও বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে বিভিন্ন জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে।

বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের মাত্রা আরও বাড়তে পারে। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজকের তাপমাত্রাআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরঢাকার তাপমাত্রাতাপমাত্রাতাপমাত্রা হ্রাসশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT