চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুর নুসরাত ও হামানদিস্তার যৌথ উদ্যোগে শীত উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
লাইফস্টাইল
A A

দেশীয় কাপড়ের উদ‍্যোক্তা হুর নুসরাত ও দেশীয় হারবাল বিউটি প্রোডাক্ট উদ‍্যোক্তা ‘হামানদিস্তা’র যৌথ উদ্যোগে রাজধানীতে বসছে তিন দিনব্যাপী শীত উৎসব। আয়োজকরা জানান নতুন বছরের শুরুতেই উৎসবটি বসছে ধানমন্ডির মাইডাস কনভেনশন সেন্টারে।

আগামি ৯, ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য শীত উৎসব চলবে প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৮ টা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, এবারের শীত উৎসবে অংশগ্রহণ করবেন প্রায় ৭০টির বেশী অনলাইন ও অফলাইন ব্র্যান্ড।

২০২২ সালে শরৎ উৎসব ও ২০২৩ সালের শীত উৎসবের পর এটি তাদের তৃতীয় আয়োজন। উৎসব প্রসঙ্গে আয়োজক এবং হুর নুসরাতের স্বত্ত্বাধিকারী নুসরাত আক্তার লোপা বলেন, ‘আমরা হুর নুসরাত সব সময় উদ‍্যোক্তা ভাই-বোনদের পাশে আছি। আমরা চাই তাদের সফলতা। আর এই সফলতার কথা মাথায় রেখে হুর নুসরাত তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘শীত উৎসব ১৪৩১’।

তিনি বলেণ, দেশীয় পণ্য,বিদেশী পণ্য এবং বিভিন্ন ঘরোয়া খাবার সামগ্রীর অনলাইন ও অফলাইনের উদ্যোক্তাদের নিয়ে সাজানো হয়েছে এই মেলা। আমরা সব সময় উদ্যোক্তাবান্ধব মেলা আয়োজনে বিশ্বাসী। আমরা চাই নতুন নতুন উদ‍্যোক্তা আমরা যারা পুরোনো উদ্যোক্তা আছি তাদের দেখে সাহস নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারেন। আর এই কারণে আমরা চেষ্টা করছি প্রতি বছর বিভিন্ন পণ্যের উদ‍্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসতে।

সহ-আয়োজক হামানদিস্তার স্বত্তাধিকারী মাইশা আতিকা বলেন, সার্বিক পরিস্থিতির কারণে অনলাইন ও অফলাইন ক্ষুদ্র উদ্যোক্তাদের চলমান কঠিন ও বিপর্যয়পূর্ণ সময়ের মধ‍্যে এমন একটি মেলার কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে অনেক উদ্যোক্তারাই বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে নিজের ব্যবসাকে পরিচয় করাতে পারবেন ভোক্তাদের কাছে। যা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।

এবারেরই শীত উৎসবে প্রথমবারের মত কোনো মেলায় অংশ নিচ্ছেন স্বনামধন‍্য কাপড়ের ব্র‍্যান্ড ‘সানভিস বাই তনি’ যা উৎসবে অন‍্যতম। এছাড়া দেশী বিদেশী শাড়ী, কামিজ, উইন্টার কালেকশন, চুড়ি, হোমমেইড খাবার, ইম্পোর্টেড আইটেম, হারবাল প্রোডাক্ট, ঘর সাজানোর আইটেম, মেহেদী স্টলসহ আরো বিভিন্ন আইটেম নিয়ে প্রায় ৭০ জনের অধিক উদ্যোক্তা এই উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানান আয়োজকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশীয় পণ্যহামানদিস্তাহুর নুসরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT