শিল্প সাহিত্য

যারা পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫

সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক ও সাহিত্যিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক ও সাহিত্যিকদের একত্রিত ছবি, যারা পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হলো ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ীদের নাম।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কবিতা, উপন্যাস ও প্রবন্ধসহ ৫টি শাখায় ৮ জনকে দেয়া হচ্ছে এই পুরস্কার।

এবছর পুরস্কারে ভূষিত হয়েছেন কবিতায় আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী ও প্রথম বই শাখায় দিদারুল আলম।

গত একুশের বই মেলায় প্রকাশিত শ্রেষ্ঠ বইয়ের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। শিগগিরই পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিষয়:আমীরুল ইসলাম উপন্যাস ঢাকা ব্যাংক আনন্দ আলো শিশুসাহিত্য সাহিত্য পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…