চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ল্যাসি’ সিলেসে খুশি সমতায় ফেরা উইন্ডিজ অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গত মে থেকে দুর্দান্ত ছন্দে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে-টেস্ট সিরিজের পর পাকিস্তানের বিপক্ষেও আলো ছড়াচ্ছেন এ পেসার। দুই ফরম্যাট মিলিয়ে শেষ ৯ ম্যাচে ১৯ উইকেট শিকার করা সিলেস পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছেন ৩ উইকেট। উইন্ডিজ জিতে সিরিজে সমতায় ফিরেছে। ২৩ বর্ষী তরুণের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক শাই হোপ। ক্ল্যাসি বোলার আখ্যা দিচ্ছেন সিলেসকে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটের জয়ে সমতায় ফিরেছে উইন্ডিজ। ২০১৯ সালের পর প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয় দল। আগে টি-টুয়েন্টি সিরিজে ৮ বছরের জয়খরা কাটিয়েছে তারা।

ম্যাচের পর ৩১ বর্ষী হোপ বলেছেন, ‘আমরা সবসময় জুটি নিয়ে কথা বলি। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করতে চাই। এই জয়ে খুশি। সিলেস একজন ক্ল্যাসি বোলার, সব ফরম্যাটেই দক্ষতা দেখিয়েছে। টেস্ট থেকে ফর্ম টেনে এনেছে ওয়ানডেতে। আমরা যেমন একটা শুরু চেয়েছিলাম তা দিয়েছে। ব্যাটে নেমে ছেলেদের মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। চেজ এবং গ্রিভসকেও কৃতিত্ব দিতে হবে। শেরফানও আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। বৃষ্টি হানা দেয় স্বাগতিক ইনিংসেও, ম্যাচের দৈর্ঘ্য কমে আরও দুই ওভার, লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৮১। ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ১২ আগস্ট তৃতীয় ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

রানতাড়ায় টপঅর্ডারের তিন ব্যাটার পঞ্চাশের আগেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। আবরার আহমেদের দারুণ এক গুগলিতে বোল্ড হওয়া ক্যাসি কার্টি ৪২ বলে করেন ১৬ রান। টপঅর্ডার বিপর্যয় হলেও মিডলঅর্ডার দাঁড়িয়ে যায়। শাই হোপ ৩২ রান করে স্টাম্পিং হলে দুটি ভালো ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেজ।

৩৩ বলে রাদারফোর্ড ৪৫ রান করে নাওয়াজের শিকার হলে চেজ ও জাস্টিন গ্রিভসের ব্যাটে ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। চেজ শেষপর্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন, গ্রিভস অপরাজিত থাকেন ২৬ রানে। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নেওয়াজ নেন ২টি করে উইকেট। এক উইকেট পান আবরার আহমেদ।

Reneta

পাকিস্তান ১৭১ রান করে হাসান নাওয়াজের ৩৬, হুসাইন তালাতের ৩১ ও সাইম আয়ুবের ২৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলেস নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, গুডাকেশ মোতি ও রোস্টন চেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজপাকিস্তানরাদারফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT