চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডন: ফাইনালে মুখোমুখি জোকোভিচ-আলকারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডন ফাইনালে মুখোমুখি জোকোভিচ ও আলকারাজ, টেনিসের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসে ১৪৬ বছরের পুরনো আসর উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড় নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টকে ছাড়িয়ে রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন জোকোভিচ। শুক্রবার হওয়া সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা ইতালির ইয়ান্নিক সিনারকে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হারান। দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে জেতেন সার্বিয়ান মহাতারকা। তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী।

র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কার্লোস আলকারাজ আরেক সেমিফাইনালে জিতে কেটেছেন ফাইনালের টিকিট। রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে তিনি উড়িয়ে দেন। ২০ বর্ষী আলকারাজ তিন সেটই ৬-৩ ব্যবধানে জিতেছেন।

Banglabid

এখন পর্যন্ত কোর্টে দুবার মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও আলকারাজ। ২০২২ সালে স্পেনে হওয়া এটিপি মাস্টার্সের সেমিতে আলকারাজ জয় তুলে নেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের শেষ চারের লড়াইয়ে জয়ের হাসি হাসেন জোকোভিচ।

কোনো সন্দেহ ছাড়াই জোকো অভিজ্ঞতা এবং বর্তমান ফর্ম বিবেচনায় ফেভারিট হিসেবে ফাইনালে নামবেন। ফিটনেস ঠিকঠাক থাকলে ও নিজের সেরাটা দিতে পারলে ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ তিনি পেতে পারেন।

তরুণ আলকারাজ চলতি মৌসুমে এখন পর্যন্ত ঘাসের কোর্টে দারুণ করছেন। সেরাটা দিতে পারলে জিততে পারেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজউইম্বলডনজোকোভিচফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT