ক্রিকেট

তৃতীয় দিন শেষে দুইশতাধিক রানের লিড লঙ্কানদের

ক্রিকেট খেলোয়াড়রা একে অপরের সাথে হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার মাঠে একে অপরের সাথে হ্যান্ডশেক করছে, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা। কিউইরা বড় সংগ্রহের সম্ভাবনা জোগালেও লঙ্কানদের কেবল ৩৫ রানের চ্যালেঞ্জ দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটে দুই শতাধিক রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

বুধবার ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমে যায় তারা। জবাবে নেমে ৩৪০ রানে সবকটি উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষে ৭২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে লঙ্কান দল। ২০২ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাটে নামবে স্বাগতিকরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৪ রানে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৩৪ রানে দিন শুরু করবেন।

গলে ৪ উইকেটে ২৫৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল কিউই বাহিনী। মধ্যাহ্ন বিরতির আগেই সফরকারীদের বাকী ৬টি উইকেট তুলে নেন লঙ্কান বোলাররা। ৩৪০ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন প্রবাথ জয়সুরিয়া। রামেশ মেন্ডিস নেন তিনটি এবং ডি সিলভা দুটি উইকেট নেন।

৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। হাল ধরেন দিমুথ করুণারত্নে ও দিনেশ চান্দিমাল। দলীয় ১৫৩ রানে দুই ব্যাটারের উইকেট হারায় স্বাগতিক দল। করুণারত্নে ৮৩ রান ও চান্দিমাল ৬১ রান করেন। ১৭৮ রানে লঙ্কানদের চতুর্থ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। পরে ম্যাথুজ ও ডি সিলভা আরও ৫৯ রান যোগ করে দিন শেষ করেন।

কিউইদের হয়ে উইলিয়াম ও’রোর্ক তিনটি উইকেট নেন। এজাজ প্যাটেল নেন একটি করে উইকেট।

বিষয়:উইলিয়ামসন কামিন্দু কুশল গল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…