চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এদেশকে আর কখনও পরাজিত শক্তির হাতে তুলে দেব না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র মুক্ত সোনার বাংলা হিসেবেই বিশ্ব দরবারে মাথা উচু করে চলবে। বাঙালি জাতি মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। এটাই শহীদদের কাছে অঙ্গীকার বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এদেশকে আরও কখনও পরাজিত শক্তির হাতে তুলে দেব না।

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। একবার নয়, দুইবার বিদায় নিতে হয়েছিল। এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে অস্ত্র চোরাকারবারি, বোমা গ্রেনেড মেরে মানুষকে হত্যা করে। এখন তার ছেলে বিদেশে বসে হুকুম দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন: এখন সারাদেশে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। আন্দোলন কী, অবরোধ হরতাল! তারা নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করে? তারা এখন মানুষ মারার পরিকল্পনা করে, তারা কোন গণতন্ত্র দিবে?

প্রত্যেক এলাকায় যখনই এমন অগ্নিসন্ত্রাস ঘটাবে, তাদের থেকে সাবধান। যখনই যে করতে যাবে তাদের ধরতে হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন: হত্যাকারী কখনও গণতন্ত্র দিতে পারে না এটা দেশের মানুষকে বুঝতে হবে। পরাজিত শক্তির দালালদের না বলুন। এদের রাজনীতি করার অধিকার নেই। যে বাংলাদেশকে হেয় করা হতো, সেই পাকিস্তান বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। যারা বটমলেস বাস্কেট বলে, তারা দেখছে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী ।

Reneta

নির্বাচন আসলেই দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয় বলে এসময় অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

যোগ করেন: যাদের নেতৃত্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, তাদের বিচার শুরু হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান জোরপূর্বক ক্ষমতা দখল করে ইনডেমনিটি দিয়ে তাদের দায়মুক্তি দেয়। সেই সুযোগে অনেকে রাজনীতিতে আসে আবার অনেকেই দেশ ছেড়ে চলে যায়। তাদের চক্রান্ত থামেনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন: ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহ-তায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশহীদ বুদ্ধিজীবী দিবসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT