প্রসবের সময় শাবকসহ বন্য হাতির মৃত্যু

প্রসবের সময় শাবকসহ বন্য হাতির মৃতদেহ, বনজঙ্গলে পড়ে আছে, আশেপাশে গাছপালা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙামাটি জেলার রাজস্থলীতে প্রসবের সময় শাবকসহ একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা জানান, দুপুরের দিকে এলাকায় বনের মধ্যে মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা হাতিসক শাবকটির মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, রাজস্থলীতে শাবকসহ বন্য হাতির মৃত্যুর খবর পেয়ে সেখানে আমরা বনবিভাগের একটি টিম পাঠাই। তিনি জানান, বন্য হাতিটি প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক অংশ আটকে যায়, এতে প্রসবের সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।






