জনপদ

৩ সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গোসলের জন্য দুধ দিয়ে প্রস্তুত স্বামী ও স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী দুধ দিয়ে গোসল করছেন, পাশে স্বামী দাঁড়িয়ে আছেন, পেছনে ইটের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সামাজিকভাবে বিয়ে, ১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে। তাই দুধ দিয়ে গোসল করে পরিশুদ্ধ হলেন স্বামী মোহাম্মদ শাহজাহান।

শাহজাহান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে শাহজাহানকে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

জানা যায়, বিয়ের পর সুখেই সংসারও করেছেন তারা। হঠাৎ সংসারে কাল বৈশাখীর ঝড় আসে, কিন্তু শাহজাহান টের পায়নি। টের যখন পেয়েছে তখন আর কিছুই বাকি ছিল না। শাহজাহানের সেই ভালোবাসার মানুষটি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ঘটনার পর প্রবাস থেকে ফিরে দুই সপ্তাহ স্ত্রীর অপেক্ষায় ছিলেন কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন শাহজাহান।

স্থানীয়রা জানান, শাহজাহান ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। ১০ বছর আগে বিবাহের পর ৩ সন্তান নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল, কিন্তু হঠাৎ শাহজাহানের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

শাহজাহান বলেন, আমি আমার স্ত্রীর কোন কিছুর অভাব রাখিনি, কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণ সহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।

এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে শাহজাহান সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সাথে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করে।

বিষয়:দুধ দিয়ে গোসল পরকীয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…