জনপদ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জহুরুল হক: পারিবারিক কলহের জেরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল লতিফ কাজীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাত পৌনে ২টার দিকে ইউনিয়নের বার্তা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ বছর আগে বিউটির সাথে আব্দুল লতিফ কাজীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী মেয়ে ও ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। কয়েক বছর ধরে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ হয়ে আসছিল। হঠাৎ বুধবার মধ্যরাতে তাদের বড় সন্তান মীমের সামনে এলোপাতাড়ি কুপিয়ে তার মা বিউটিকে হত্যা করে পালিয়ে যায় লতিফ কাজী।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফ কাজীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বিষয়:কুপিয়ে হত্যা পারিবারিক কলহ রাজবাড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…