চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজ দিয়ে চেনারূপে প্রত্যাবর্তন করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

একটা সময় ওয়ানডেতে বেশ অগ্রসর ছিল বাংলাদেশ। এখন এ সংস্করণে পারফরম্যান্স বেশ বিবর্ণ। শেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৩ জয় দেখেছে টিম টাইগার্স। পাকিস্তান সিরিজ দিয়ে চেনারূপে প্রত্যাবর্তন করতে চায় দলটি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে লড়াই। খেলা সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। আগেরদিন সংবাদ সম্মেলনে এ পরিকল্পনা জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

‘এই সিরিজটা দিয়ে ওডিআই ফরম্যাটে খুব ভালোভাবে প্রত্যাবর্তন করতে চাই। আমাদের চেষ্টা থাকবে অবশ্যই, যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি, পরিকল্পনাটা আমরা এখনই তৈরি করতে চাচ্ছি।’

শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মিরপুরে নয় ম্যাচের মধ্যে ৭টিতেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ। এজন্য খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ক্লান্তিকে দায় দিলেন মিরাজ, ‘এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা। আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে খেলেছি, মনে করি কঠিন ছিল। কারণ পরপর টি-টুয়েন্টি ম্যাচ ছিল। তারপর টেস্ট ম্যাচ ছিল। মানে ওডিআই খুব কম খেলা ছিল। তাই খেলোয়াড়রা অনেক সময় খুব ক্লান্ত ছিল বা মানসিকভাবে অনেক সজীব ছিল না। আমার কাছে মনে হয় অনেকগুলা ইস্যু আছে।’

অতীতের ব্যর্থতা ভুলে নতুনভাবে দারুণ শুরুর আশায় মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক বললেন, ‘এখন নতুনভাবে শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় অনেক সজীব এবং মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়েছে। এই সিরিজের আগে অনেকগুলো ওডিআই ম্যাচও খেলেছি। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ না খেলায় লাল-সবুজের দলকে দর্শকের ভূমিকায় থাকতে হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেকেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও জানালেন মিরাজ।

Reneta

‘সবাই ভালো আছে এবং প্রস্তুতি খুব ভালো হচ্ছে। সবাই অনেক খুশি আছে। অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলবো, সবাই চেষ্টা করছে কীভাবে ভালো করা যায়, পারফর্ম করা যায়। দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছে সেই জিনিসটা দেখেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকেটপাকিস্তানবাংলাদেশবিসিবিমিরপুরমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT