চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্ক কেন ট্রাম্পকে সমর্থন করছেন, যা জানা গেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও ইলন মাস্কের ছবি, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক, যিনি ইতিপূর্বে প্রযুক্তি জগতে উদ্ভট চিন্তা-ভাবনা সম্পন্ন একজন প্রতিভা হিসেবে নিজের একটি ইমেজ গড়ে তুলেছেন এবং রাজনীতির একেবারে ভেতরে না ঢুকে পাশাপাশি থেকেছেন, তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিবিসি বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

আমেরিকার জনসাধারণের দৃষ্টিতে, ৫৩ বছর বয়সী এই ব্যক্তি রিপাবলিকানদের নির্বাচিত করতে চেষ্টা করছেন তার সময়, জ্ঞান আর যথেষ্ট বিনিয়োগের মাধ্যমে—দেশের অভিজাত ব্যবসায়ীদের মধ্যে এটা সত্যিই বিরল। কারণ তারা ঐতিহ্যগতভাবেই পিছনে থেকে রাজনীতিকে প্রভাবিত করতে পছন্দ করেন।

এটি ঐতিহ্যবাহী বড় বড় ব্যবসায়িক ব্যক্তিত্ব বা সিইওদের প্রচলিত আচরণ থেকে সম্পূর্ণ আলাদা, যারা তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সম্ভাব্য দাতাদেরকে খুশি করতে হ্যাম্পটনের বিশাল বাড়িতে ব্যয়বহুল ভোজ আয়োজনের জন্যই বেশি পরিচিত। ফলে স্বভাবতই ইলন মাস্কের ব্যতিক্রমী হওয়ার পিছনে তার অনুপ্রেরণা বা উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা।

মিশিগান ইউনিভার্সিটির রস স্কুল অফ বিজনেসের উদ্যোক্তা বিভাগের চেয়ারম্যান এরিক গর্ডন ব্যাখ্যা করেন, সিইওদের ঐতিহ্যগত কার্যক্রম ‘‘জনসাধারণের সম্মুখে হয় না’’। কিন্তু ‘‘মাস্ক এটি বেশ জোরেশোরে, প্রকাশ্যে এবং গর্ব করে করেন, যা সম্ভবত নিজেকে আলোকিত করে তুলতেই করা।’’

অলাভজনক ট্র্যাকার প্রতিষ্ঠান ‘ওপেন সিক্রেটস’ বলছে, মাস্কের ট্রাম্প-সমর্থিত রাজনৈতিক অ্যাকশন কমিটি-আমেরিকা প্যাক ইতিমধ্যেই এই নির্বাচনের জন্য ১১৯ মিলিয়ন ডলার খরচ করেছে।

Reneta

ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ উপরন্তু, মাস্কের নিজস্ব অবদান তাকে রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে সবচেয়ে বড় দাতাদের একজন করে তুলেছে। কথিত আছে যে সুইং স্টেটগুলিতে ট্রাম্পের পক্ষে প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

এই প্রচেষ্টায় সাহায্য করার জন্য ইলন মাস্কের একজন প্রধান লেফটেন্যান্ট স্টিভ ডেভিসকে নিয়োগ করা হয়েছে, যিনি স্পেসএক্স, এক্স ও বোরিং কোম্পানিসহ মাস্কের অন্যান্য কোম্পানিগুলির জন্যও কাজ করেছেন।

প্রচারাভিযানে মাস্কের ব্যক্তিগত বিনিয়োগ আশ্চর্য হয়েছেন অনেকে। একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রতিনিধি হিসেবে কাজ করেন ২১ বছর বয়সী জ্যান্ডার মুন্ডি। তিনি বলেন, ‘‘এটিই আমাকে হতবাক করার মত ব্যাপার ছিল।’’

তিনি আরও বলেন। ‘‘কেউ ভোটারদের প্রভাবিত করতে এত বেশি সময় আর অর্থ ব্যয় করবে! তার মানে সে এটি কোনও বিশেষ কারণে করছে।’’

পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যানের মত কিছু ডেমোক্র্যাট তাদের দলকে নির্বাচনের আগে মাস্কের তরফ থেকে আসা সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা না করতে অনুরোধ করেছেন।

ইলন মাস্ক এমন একটি জনসংখ্যার কাছে আবেদন তৈরি করেছেন, যারা তাকে ‘‘নিঃসন্দেহে প্রতিভাবান’’ মনে করেন এবং যাদের কাছে ঐতিহ্যগতভাবেই গণতান্ত্রিক প্রচার-প্রচেষ্টা চালানোটা কঠিন বলে প্রমাণিত হয়েছে, ফেটারম্যান বিশ্বাস করেন।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে হত্যা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে প্রথম সমর্থন দেয়ার পর থেকে, ইলন মাস্ক ট্রাম্পের প্রচারাভিযানের একটি অংশ হয়ে উঠেছেন, যেখানে তিনি প্রায়শই সতর্কবার্তা দিয়ে থাকেন যে শুধুমাত্র ট্রাম্পই আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে পারেন।

প্রচারণার শেষ দিনগুলিতে, ইলন মাস্ক পেনসিলভানিয়া রাজ্যে বেশ সক্রিয় হয়েছেন, যেটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, উভয়ের জন্যই সমান মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে।

আমেরিকা প্যাক নির্বাচনের দিন পর্যন্ত একজন ভোটারকে প্রতিদিন এক মিলিয়ন ডলার দান কার্যক্রম চালাচ্ছে—এই ভোটার যে দল সংশ্লিষ্টই হোক না কেন—যদি তারা ভোট দিতে এবং একটি পিটিশনে স্বাক্ষরের জন্য নিবন্ধিত হয়।

এর অংশ হিসেবে হ্যারিসবার্গ ও পিটসবার্গের ‘‘টাউন হল’’ আয়োজনে, ইলন মাস্ক বিজয়ীদের কাছে বিশাল লটারি স্টাইলের চেক উপস্থাপন করেন। সেখানে উৎসুক জনতা ‘‘ইলন’’ স্লোগান দিচ্ছিল আর তাদের উদ্দেশ্যে মাস্ক বলেন যে এই জনতাদের শক্তিই তার আত্মাকে প্রজ্জলিত করে।

সম্প্রতি ফিলাডেলফিয়ায় এক সমাবেশে, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, ‘‘আমাদের যারা জীবনের প্রয়োজন মেটাতে সংগ্রাম করছেন, তাদের সামনে ইলন মাস্ক এক মিলিয়ন ডলার ঝুলিয়ে লোভ দেখাচ্ছেন, যেন এই মানুষগুলো তার জন্য নাচেন।’’

তিনি যোগ করেন-‘‘ইলন মাস্ক মনে করেন যে আমাদের নির্বাচনের আগে একজন কর্মজীবী ব্যক্তির সামনে এভাবে অর্থ ঝুলানো একটি মজার ব্যাপার কারণ ধনীরা এসবই করেন।’’

কিছু পর্যবেক্ষক অবশ্য তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলছেন যে ট্রাম্পের সাথে সম্পর্ক থেকে ইলন মাস্ক এবং তার ব্যবসা উপকৃত হবে। এই পর্যবেক্ষকদের একজন বৈদ্যুতিক গাড়ির চার্জিং প্ল্যাটফর্ম চার্জওয়ের সিইও ম্যাট টেস্ক।

তার মতে, মাস্কের এমন রাজনৈতিক অবস্থান নেয়ার ব্যাপারটা বৈদ্যুতিক যানবাহন শিল্প জগতে অনেকের জন্যই কঠিন, তবে রাজনীতিতে তার ক্রমবর্ধমান সক্রিয়তার কারণে এটি মোটেও অবাক হওয়ার মত বিষয় নয়।

মাস্ক বলেন ‘‘আমি মনে করি মাস্কের আগ্রহ মূলতঃ তার ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্পর্কিত।’’

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গর্ডনও এতে একমত। তার মতে, ইলন মাস্ক নিজেকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন, যাকে নিয়ন্ত্রক দ্বারা আটকে রাখা হয়েছে এবং তিনি মনে করেন যে সরকারি হস্তক্ষেপ প্রযুক্তির বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

অধ্যাপক গর্ডন বলেন, ‘‘তিনি সীমান্তে একজন বন্য আর অদম্য উদ্যোক্তা হতে চান যিনি নতুন পথে যেতে চান, এমন কোনও নিয়মের মধ্যে আটকা পড়তে চান না, যাতে প্রযুক্তির অগ্রগতি পাঁচ, ১০, ২০ বছর পিছিয়ে যায়।’’

ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নভেম্বরে জয়ী হলে মার্কিন সরকারের ‘‘খরচ কমানো’’-র ব্যাপারটা তদারকি করতে পারেন ইলন মাস্ক। এমনকি যদি তিনি সেই দায়িত্ব পালন না করেন, তবুও ইলন মাস্কের সমর্থনের জন্য ট্রাম্প তার কথা শুনবেন এবং মাস্ক প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী প্রভাব ফেলতে পারেন বলে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন।

ইলন মাস্ক বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণের মাধ্যমে ‘‘শ্বাসরোধ’’ করা ঠেকাতে একটি ‘‘সরকারি দক্ষতা বিভাগ’’ করা হলে সেটার নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন।

ডেমোক্র্যাটরা অবশ্য বলছেন, স্পেসএক্স ও টেসলার জন্য মাস্কের বিলিয়ন, বিলিয়ন সরকারি চুক্তির পরিপ্রেক্ষিতে মাস্কের এমন অবস্থান স্বার্থের জটিল দ্বন্দ্ব তৈরি করতে পারে।

ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজমের সাবেক প্রধান অর্থনৈতিক ও ব্যবসায়িক উপদেষ্টা লেনি মেন্ডনকা বলেছেন, ‘‘এটি একইসঙ্গে গভীরভাবে অনৈতিক এবং অবৈধ।’’

তিনি বিশ্বাস করেন যে যারা এভাবে সরকার এবং নিয়ন্ত্রকের সঙ্গে সম্পর্কিত, তারা ‘কথা বলতে পারে’ কিন্তু স্বার্থ-সংস্লিষ্ট বিষয়ে কর্তৃত্বের অবস্থানে তাদের থাকা উচিত নয়।

লরেন্স নোবেল, ফেডারেল নির্বাচন কমিশনের একজন সাবেক জেনারেল কাউন্সেল, নির্বাচনকে কেন্দ্র করে ইলন মাস্কের দান কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বিশ্বাস, এই ধরনের প্রচারণায় সেই আমেরিকানদের উদ্বিগ্ন হওয়া উচিত, যারা নিরাপদ কাজের পরিবেশ এবং ভোক্তা সুরক্ষাকে গুরুত্ব দেয়।

তার মতে, “আমরা জানি কোম্পানিগুলো তাদের নিজস্ব ডিভাইসের মাধ্যমে কী করে। তারা তাদের মুনাফা, স্বার্থ-সংস্লিষ্টদের লাভ আর সিইও ক্ষতিপূরণকে নিরাপদ রাখে এবং ব্যবসা করার খরচ হিসেবে নিরাপত্তা ইস্যুগুলিকে ব্যবহার করে।’’

‘‘যে ব্যক্তি ব্যবসাকে এভাবে দেখে, সরকারকে এভাবে দেখে, তাকে নিরাপত্তার দায়িত্বে রাখাটা বিপজ্জনক’’ তিনি যোগ করেন।

তবে ইলন মাস্কের জন্য —যিনি একজন ‘‘বিঘ্নসৃষ্টিকারী’’ হতে পছন্দ করেন নভেম্বরের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মার্কিন সরকারের সাথে তার লাভজনক সম্পর্ক অব্যাহত থাকবে তা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তার ব্র্যান্ড এবং খ্যাতি যে এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বাঁধা পড়ে গেছে—এ বিষয়টি ইলন মাস্কও জানেন বলেই তার কাজকর্ম থেকে বেশ স্পষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনইলন মাস্করিপাবলিকান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT