শীত পড়ার সাথে সাথেই মুখ, হাত-পায়ে চামড়া উঠতে দেখা যায় অনেকেরই। শীতে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় কম বেশি সবাই ভোগেন। এই সময় বাতাসের আর্দ্রতা কমে যায়, তাই ঠান্ডা আবহাওয়া ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য নষ্ট করে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, চামড়া খসখসে হয়ে ওঠে এবং তারপর খোসা উঠতে শুরু করে।








