চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭৬ জন ফিরলেও কেন ফ্রান্সে রয়ে গেলেন ২৭ যাত্রী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মানবপাচারের অভিযোগে দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে উড়ে যাওয়া একটি বিমানকে আটক করা হয়েছিল ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে। বেশ কয়েকদিনের টালবাহানার পর মঙ্গলবার ২৬ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

তবে মঙ্গলবার আটক বিমানে সওয়ার হয়ে ২৭৬ জন যাত্রী ভারতের মাটিতে পা রাখলেও দুই শিশুসহ মোট ২৭ জন যাত্রী ফ্রান্সেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন তারা ফ্রান্সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কারও কারও মতে, তারা নাকি বিমানটির পূর্বনির্ধারিত গন্তব্য নিকারাগুয়াতেই যেতে চেয়েছিলেন, পরিবর্তিত গন্তব্যস্থল ভারতে নয়।

আগেই জানা গিয়েছিল যে, বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয়। তবে ফ্রান্সে থেকে যাওয়া ২৭ জন যাত্রী কোন দেশের নাগরিক, তা প্রকাশ্যে আনতে চায়নি ফরাসি প্রশাসন।

এই ২৭ জনই ফ্রান্সের কাছে আশ্রয় চেয়েছেন। আন্তর্জাতিক আইন অনুসারে, কোনও ব্যক্তি কোনও দেশের প্রশাসনের কাছে আশ্রয় চাইলে তাকে জোরপূর্বক তার দেশে ফিরিয়ে দেওয়া যায় না।

ফ্রান্স এই যাত্রীদের সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়েই আশ্রয় চাওয়ার আবেদন মঞ্জুর করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্যারিস বিমানবন্দরে ওই যাত্রীদের কাগজপত্র খতিয়ে দেখতে শুরু করেছে ফরাসি পুলিশ।

এই যাত্রীদের মধ্যে দু’জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে। তাদের বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাকিদের আপাতত ফ্রান্সে থাকার অনুমতি দেওয়া হলেও ওই দু’জনকে দেশ ছাড়তে বলার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবী।

Reneta

গত শুক্রবার জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করেছিল নিকারাগুয়ার উদ্দেশে উড়ে যাওয়া ওই বিমানটি। বিমানে যাত্রীদের মধ্যে ছিল ১১টি শিশু, যাদের কোনও অভিভাবক ছিল না।

ফরাসি প্রশাসনের সন্দেহ হয় যে, পাচারের উদ্দেশেই তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছে। তৎক্ষণাৎ বিমানটিকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দর চত্বরেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়।

যে বিমানকে ঘিরে এক শোরগোল, সেটি রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন। এই ঘটনায় অসন্তুষ্ট বিমান সংস্থাটিও। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানবপাচার হচ্ছিল কি না, সেই বিষয়ে তাদের কিছু জানা নেই।

ওই সংস্থার বিরুদ্ধে ফরাসি সরকার কোনও পদক্ষেপ করলে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তাদের আইনজীবী। যদিও ফ্রান্সের সংগঠিত অপরাধ দমন শাখা ‘জুনালকো’ বিমানটির সঙ্গে কোনও অপরাধচক্র যুক্ত কি না, তার তদন্ত শুরু করেছে।

এমনিতে ফ্রান্সে মানবপাচারের জন্য কোনও ব্যক্তি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের জন্য তাকে সাজা দেওয়া হয়ে থাকে। তবে কেবল মানবপাচার নয়, ফরাসি প্রশাসন এই বিমান নিয়ে অন্য আশঙ্কাও করছে।

সংবাদ সংস্থা এএফপি একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, বিমানের ভারতীয় যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতে কাজ করতেন। তারা নিকারাগুয়া হয়ে আমেরিকা বা কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন।

এই বিমানের যাত্রীরাও নিকারাগুয়া হয়ে জো বাইডেনের দেশে ঢোকার অনুমতি চাইতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে যাত্রীদের প্রায় সকলকেই জিজ্ঞাসাবাদের পর গত রবিবার বিমানটিকে উড়ে যাওয়ার অনুমতি দেয় ফ্রান্সের একটি আদালত।

ফরাসি প্রশাসনের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিচারবিভাগীয় তদন্তের প্রাথমিক পর্বে মানবপাচারের স্বপক্ষে এখনও পর্যন্ত জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি বিমানকে ঘিরে যেভাবে রহস্য ঘনীভূত হচ্ছে আর একাধিক দেশের পারস্পরিক সম্পর্কেও যে ভাবে সেটি প্রভাব ফেলছে, তা নজিরবিহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরাসি সরকারফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দরমানবপাচারের অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT