চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কের নিরাপত্তা কারা দেখে!

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫২ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২২
সম্পাদকীয়
A A

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলা মানে এক বিষয়ে বারবার বলার মত ব্যাপার। জল স্থল আকাশ নৌপথে প্রাণহাণি এখন নৈমিত্তিক ঘটনা। এর মধ্যে আবার হুট করে দূরপাল্লার বাসগুলোতে শুরু হয়েছে ডাকাতি। অর্থাৎ সড়কপথে এখন নতুন করে ডাকাতি সংযোজন হয়েছে। বিগত দুদশক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নির্মাণকালীন ব্যস্ততায় ডাকাতির কথা প্রায় ভুলে ছিল মানুষ। এবার ডাকাতির সঙ্গে যুক্ত হয়েছে সঙ্ঘবদ্ধ ধর্ষণ। এই সংবাদ আতংকের!

২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঈগল পরিবহনের একটি বাস গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি সিরাজগঞ্জের দিবারাত্রি হোটেলে খাবারের বিরতি শেষে রওনা হতেই পথে ১০ থেকে ১২ জন তরুণ বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হতেই তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের হাত-মুখ বেঁধে ফেলেন এবং টাকাপয়সা, মুঠোফোন ও অলংকার লুট করে নেন। এ সময় একজন নারী যাত্রী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ডাকাত দলের একজন বাসের চালককে মারধর করে সরিয়ে নিজেই চালকের আসনে বসে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় বাসটি রাস্তার পাশের বালুর ঢিবিতে আটকা পড়লে ডাকাতদল পালিয়ে যায়। একজন বাসযাত্রী বলেছেন: আমরা অসহায় ছিলাম। হাত, মুখ, চোখ বাঁধা ছিল। কিছুই করতে পারিনি। টানা তিন ঘণ্টা আমরা ওই বাসে জিম্মি ছিলাম। বাসটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, আমরা কিছুই জানতাম না।

গণপরিবহনের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকে। হাইওয়ে পুলিশকে অনেক সময় বাসে তল্লাশি চালাতে দেখা গেছে। ঈগল পরিবহনের বাসে যে নারী ধর্ষণের শিকার হয়েছেন, তিনি কুষ্টিয়া থেকে ঢাকায় আসছিলেন তৈরি পোশাক কারখানায় কাজের সন্ধানে। কিন্তু আমাদের সড়ক পরিবহনব্যবস্থা কিংবা সড়কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হাইওয়ে পুলিশও তাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারেনি।

মহাসড়কে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দল ও পরিবহনকর্মীদের মধ্যে যোগসাজশ থাকে। এ ক্ষেত্রেও সে রকম কিছু ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা দরকার। আমরা মনে করি সাধারণ মানুষের ভেতর হঠাৎ জেঁকে বসা এই নিরাপত্তাহীনতা দূর করার দায়িত্ব সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর। অতীতে এই ধরণের অপরাধের কোনো শাস্তি না হওয়াতে মহাসড়কে দুবৃর্ত্তদের সাহস বেড়েছে। আশা করি দূর পাল্লার ও স্বল্প পাল্লার বাসে যাত্রীদের আরও নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নিয়ে যাত্রীদের ভীতি দূর করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলনিরাপত্তাবাস ডাকাতিযাত্রীবাহী বাসসঙ্ঘবদ্ধ ধর্ষণসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT