গত, ২৬ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুসারীদের সাথে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইনজীবী ছয় বছর ধরে আইনি পেশায় নিযুক্ত আছেন। জানা গেছে,তিনি গত বছর হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।






