প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের শক্তিতে ভরসা রেখেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়েছে। এজন্য জনমানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা মোকাবেলায় সরকার সর্বাত্মক কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালে বিএনপি ভোটের নামে তিনবার মনোনয়ন বিক্রি করেছে। আগামী নির্বাচনে বিএনপি’র প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন? প্রশ্ন রাখেন শেখ হাসিনা।






