কৃতি শ্যাননের কথিত প্রেমিক কে এই কবির বাহিয়া?

দুটি ছবি যেখানে এক নারী ও দুই পুরুষ হোলি উৎসবের সময় রঙে রঙিন হয়ে আনন্দ উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিচ্ছেন তিনি। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ক্রু’ ছবিটি মাত্র তিন দিনেই আয় করেছে ৬২ কোটি রুপি। তবে এই মুহূর্তে কাজ নিয়ে চর্চার চেয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছে বেশি।
সম্প্রতি লন্ডনের রাস্তায় এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। এরপর থেকেই কৃতির প্রেমিককে নিয়ে চলছে চর্চা। হোলি উদযাপনও একসঙ্গে করেছেন তারা।
জানা গেছে সেই ব্যক্তির নাম কবির বাহিয়া। জানা গেছে, কৃতির বোন নূপুরই কৃতির সঙ্গে কবিরের পরিচয় করিয়ে দিয়েছেন।
অত্যন্ত ধনী পরিবারের ছেলে কবির। তার বাবা কুলজিন্দর বাহিয়া যুক্তরাজ্যের ট্রাভেল অ্যাজেন্সি সাউথ হল ট্রাভেলের প্রতিশঠাতা। ২০১৯ সালে তৈরি করা যুক্তরাজ্যের সবচেয়ে ধনীদের তালিকায় কুলজিন্দরের এবং তার পরিবারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪২৭ মিলিয়ন পাউন্ড।
View this post on Instagram
কবিরের বয়স চব্বিশের আশেপাশে। জানা গেছে ১৯৯৯ সালে তার জন্ম। ইংল্যান্ডের মিলফিল্ড নামের এক বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন তিনি। ইনস্টাগ্রামে স্কুলে তোলা বেশ কিছু ছবি আছে তার। তার মাঝে একটি ২০১৫ সালে তোলা। সেখানে মিলফিল্ডের ক্রিকেট গ্রাউন্ডে তাকে খেলতে দেখা গেছে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু। তিনি স্কুলে ক্রিকেট খেলতেন। হারদিক পান্ডিয়া, রিশাভ প্যান্ট, রোহিত শর্মা সহ আরও অনেক ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক ভালো। তাদের সঙ্গে সামাজিক মাধ্যমে অনেক ভিডিও ও ছবিও শেয়ার করেছেন কবির।
View this post on Instagram
কখনও দক্ষিণী তারকা প্রভাস, কখনও আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুড়েছে কৃতির নাম। তবে প্রতি বারই এই জল্পনায় উড়িয়ে দিয়েছেন কৃতি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকতে চান না অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস






