বান্দরবানে ব্যাংকে হামলাসহ সাম্প্রতিক কিছু নাশকতার ঘটনায় কোন জঙ্গীগোষ্ঠী জড়িত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জড়িতদের কঠোর শাস্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বান্দরবানে অপহরণের শিকার ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হামলায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে।







