চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ইতিহাস গড়া কে এই বাঙালি অভিনেত্রী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
বিনোদন
A A

বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। গত ১৪ মে বসেছে যে উৎসবের ৭৭তম আসর। আর এবারের কানের মঞ্চে ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন এক বাঙালি তরুণী! নাম অনসূয়া সেনগুপ্ত। তার হাত ধরে কানের মঞ্চে ইতিহাসের সাক্ষী হলো গোটা ভারত।

কেননা এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় হিসেবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন অনসূয়া।

কিন্তু কে এই বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত, জানেন কি? ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, কলকাতার মেয়ে অনুসূয়া। যার বাড়ি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন।

২০০৯ সালে অঞ্জন দত্তের চলচ্চিত্র ‘ম্যাডলি বাঙ্গালি’ ছবিতে সহ-অভিনেত্রী ভূমিকায় অভিনয় করেছিলেন অনুসূয়া। ২০১৩ সালে মুম্বাইতে স্থানান্তরিত হওয়ার আগে কিছু সময়ের জন্য থিয়েটারে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একটি প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ শুরু করেছিলেন। এরপর তিনি সঞ্জীব শর্মার ‘সাত উচাক্কি’ (২০১৬), মনোজ বাজপেয়ী এবং অনুপম খের অভিনীত সৃজিত মুখার্জির ‘ফরগেট মি নট’ এবং আলী ফজল অভিনীত নেটফ্লিক্স অ্যান্থলজি ‘রে’ এর প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেন। এছাড়াও অনুসূয়া নেটফ্লিক্সের ভিজ্যুয়াল প্যানোরামা ‘মাসাবা মাসাবা’ তেও তার দক্ষতার পরিচয় দিয়েছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যেখানে তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। এদিন এই অ্যাওয়ার্ড জয়ের পর অনসূয়া তার এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সমস্ত প্রান্তিক গোষ্ঠীকে যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে প্রতিমুহূর্তে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দ্য শেমলেস'‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব৭৭তম আসরঅনসূয়া সেনগুপ্তকানকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসেরা অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT