উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিন্মাঞ্চলে অবনতি
বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চলের বাড়িঘর ও জমি, ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বৃষ্টিপাত কমায় দেশের উত্তর-মধ্যাঞ্চলের উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিন্মাঞ্চলে অবনতি হয়েছে। নেত্রকোণার পূর্বধলায় জারিয়াজাঞ্জাইল পয়েন্টে কংশ নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। শেরপুর ও ময়মনসিংহের নিন্মাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নকলায় আরো ৩ জনের মরদেহ উদ্ধারে বন্যায় জেলায় মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



