ভিডিও নিউজ

নির্বাচনের সময় কোন সরকার থাকবে তা রাজপথেই সমাধান হবে: ফখরুল

নির্বাচনের সময় কোন সরকার থাকবে তা রাজপথেই সমাধান হবে: ফখরুল

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নির্বাচনের সময় কোন সরকার থাকবে এ নিয়ে রাজপথেই ফয়সালা হবে, এই ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিদেশ থেকে নামচিহ্নহীন ব্যক্তিদের ভাড়া করে এনে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে কথা বলাচ্ছে আওয়ামী লীগ। একে সরকারের ভাওতাবাজি নাটক উল্লেখ করে তিনি আরও বলেন, জনগনকে আর বোকা বানানো যাবে না। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি না করতে আবারও সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।

বিষয়:নির্বাচন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…