লাইফস্টাইল

যে ৫টি পানীয় পানিশূন্যতার জন্য দায়ী

একজন নারী পানির গ্লাসের দিকে তাকিয়ে, পানিশূন্যতা প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী পানির গ্লাসের দিকে তাকিয়ে আছেন, পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত জল পান করার গুরুত্ব বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে দেহে পানিশূন্যতা দেখা দেয়। কিন্তু শরীরের আর্দ্রতা হারানোর এটিই একমাত্র কারণ নয়। বেশ কিছু পানীয় রয়েছে, যেগুলো শরীরে পানির পরিমাণ কমিয়ে দিতে পারে। দেহে পানির পরিমাণ কমে গেলে অনেক রোগের সৃষ্টি হয়। ওজন বেড়ে যাওয়া, চুল পরে যাওয়া, ত্বকে ব্রণ এসব পানিশূন্যতার জন্য হয়ে থাকে।

তবে শুধু পানি কম পান করলেই পানিশূন্যতা হয় না। এমন কিছু পানীয় আছে যা পান করলে পানিশূন্যতা হয়।

কফি

ক্লান্তি কাটাতে ঘন ঘন কফিতে চুমুক দেয়ার আগে জেনে নেয়া জরুরি, এই পানীয় কিন্তু শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। সারাদিনে এক কিংবা দু’কাপ কফি খেলে বড়সড় কোনও প্রভাব শরীরে পড়বে না। তবে ৫-৬ কাপ কফি শরীরের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়।

অ্যালকোহল

উৎসব-অনুষ্ঠানে অল্পসল্প মদ্যপানের অভ্যাসে এ ধরনের ঝুঁকি নেই। কিন্তু নিয়মিত মদ্যপান সমস্যা ডেকে আনে। মাথাব্যথা, জিভ শুকিয়ে যাওয়া, দুর্বলতা, শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার ইঙ্গিত দেয় এই উপসর্গগুলি। এই সমস্যা থেকে দূরে থাকার অন্যতম উপায় হল অ্যালকোহল পানের আগে পানি খেয়ে নেওয়া। তা হলে আর সমস্যা হওয়ার কথা নয়।

ফলের রস

শরীরের যত্ন নেয় ফল। গোটা ফল খাওয়ার পাশাপাশি অনেকেই ফলের রসও খান। বাড়িতে বানিয়ে নিলে আলাদা বিষয়। কিন্তু বাজারচলতি ফলের রসের চিনির পরিমাণ বেশি। চিনি পানি শরীরকে ভিতর থেকে শুষ্ক করে তোলে। তাই কৃত্রিম উপায়ে বানানো ফলের রস না খাওয়াই ভাল।

চা

আড্ডায় কিংবা সকালে বিছানা ছাড়ার আগে চায়ের কাপে চুমুক না দিলে বাঙালি উতলা হয়ে পড়ে। তবে বেশি চা খাওয়ার কিন্তু কিছু সমস্যাও রয়েছে। ক্যাফিন নামক উপাদান শুধু কফিতে নয়, চায়েও থাকে। ফলে এই উপাদান অত্যধিক পরিমাণে শরীরে প্রবেশ করলে পানির ঘাটতি তৈরি হতে পারে।

বিষয়:ক্ষতিকর পানিশূন্যতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…