চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন কাজলকে সহ্য করতে পারত না শাহরুখের ছেলে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
শাহরুখের ছেলে ও কাজল, দুইজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় যেসব নায়িকার সঙ্গে শাহরুখের রসায়ন সবচেয়ে ভালো, তাদের অন্যতম হলেন কাজল। শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা একে অন্যের ভালো বন্ধু। কিন্তু তারপরেও শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খান নাকি অভিনেত্রী কাজলকে সহ্য করতে পারত না। দেখলেই রেগে যেত।

কিন্তু কেন কাজলকে এত অপছন্দ করত ছোট্ট আব্রাম? সম্প্রতি তারই নেপথ্যের কাহিনী ফাঁস করেছেন শাহরুখ নিজেই। আব্রামের কাজলকে অপছন্দ করার পেছনে রয়েছে পরিচালক রোহিত শেঠির হাত।

২০১০ সালে মুক্তি পায় ‘মাই নেম ইজ খান’ ছবিটি। যার পাঁচ বছর পর ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল জুটি। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল রোহিত শেঠির এই ছবি। সেই ছবিতেই বাবাকে কাজলের সঙ্গে দেখলে রেগে যেত আব্রাম।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আব্রাম কাজলের উপর রেগে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে কাজলকে সে বলেই বসে, ‘পাপা টুট গয়ে!’ অর্থাৎ, ‘বাবা ভেঙে গেছে।’ এ কথা বলতেই হেসেই ফেলেন শাহরুখ। ‘ভেঙে যাওয়া বাবা’ শব্দের এমনই মহিমা। শাহরুখ বলেন, ‘আমি জানি আমার সঙ্গে কাজলের জুটিটা আব্রাম পছন্দ করেনি।’ উপস্থিত সকলেই আব্রামের কাণ্ড শুনে হেসে ফেলেন।

তবে ছোট্ট আব্রামের এই জুটিকে পছন্দ না হলেও বলিউডে দর্শকের অন্যতম পছন্দের জুটি ছিল শাহরুখ-কাজল। অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা দু’জন।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্রাম খানকাজলশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT