চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনের সময় বিকাশের ‘রিকোয়েস্ট মানি’ দিয়ে আসছে টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
অর্থনীতি
A A
বিকাশের রিকোয়েস্ট মানি সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষে পাঁচ বন্ধুর ডিনারের প্ল্যান। কিন্তু আবেগমাখা এই রাতে আজ বিল দেয়া নিয়ে টানাটানি। আগে একে-অপরের ওপর বিল চাপিয়ে দিলেও আজ সবাই বিল দিতে চায়। এমন সময় সমাধান হয়ে দাঁড়ালো বিকাশ-এর ‘রিকোয়েস্ট মানি’ সেবা। বিলের টাকা সমান পাঁচ ভাগে ভাগ করে সবার বিকাশ অ্যাপে রিকোয়েস্ট পাঠিয়ে দিল আকিব। সবাই টাকা পাঠানোর পর বিল দিয়ে হাসিমুখে বিদায় নিল বন্ধুরা।

এদিকে, টিউশনি করেই জীবিকা নির্বাহ করতে হয় ইংরেজিতে মাস্টার্স করা মোস্তফার। প্রতি মাসের টাকা পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে মা’র ওষুধ কেনার জন্য। কিন্তু এই মাসের বেতন দিতে দেরি করছেন ছাত্রীর বাবা, লজ্জায় চাইতেও পারছেন না। বন্ধুর কাছে ধার চাইতে গেলে বন্ধুই পরামর্শ দেয় ছাত্রীর বাবাকে বিকাশে ‘রিকোয়েস্ট মানি’ করতে। রিকোয়েস্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই মাসের বেতন পেয়ে যান তিনি, সাথে সাথেই পাঠিয়ে দেন মায়ের বিকাশ অ্যাকাউন্টে।

এভাবেই এখন গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী অন্য যেকোনো বিকাশ গ্রাহকের কাছে টাকা চাইতে বিকাশ অ্যাপ থেকেই রিকোয়েস্ট পাঠাতে পারছেন। এর মাধ্যমে একদিকে টাকা চাওয়ার বিড়ম্বনা যেমন এড়ানো যাচ্ছে তেমনি প্রয়োজনের সময় দূর থেকেও অর্থের ব্যবস্থা হয়ে যাচ্ছে সহজেই ও নিরাপদে। পাশাপাশি, ভুল নাম্বারে টাকা পাঠানো বা প্রতারকদের ফাঁদে পা ফেলার বিড়ম্বনাও এড়ানো যাচ্ছে এই ‘রিকোয়েস্ট মানি’ সেবার মাধ্যমে।

সেবাটি ব্যবহার করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সেন্ড মানি রিকোয়েস্ট করতে হবে। এক্ষেত্রে এক দিনে সর্বোচ্চ ১০ জনকে (ব্যক্তি রিকোয়েস্ট এবং গ্রুপ রিকোয়েস্ট মিলিয়ে) রিকোয়েস্ট পাঠানো যাবে এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা রিকোয়েস্ট করা যাবে। যেকোনো রিকোয়েস্টের সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা হতে হবে। ‘রিকোয়েস্ট মানি’ করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবেনা।

এই মুহূর্তে বিকাশ গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংসসহ নানান সেবা ব্যবহার করছেন। গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশরিকোয়েস্ট মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT