চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স যখন জ্বলছে প্রেসিডেন্ট তখন কনসার্টে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, ফরাসি প্রেসিডেন্ট ব্রিটিশ গায়ক এলটন জন এর কনসার্টে অংশ নিয়েছেন তিনি এবং স্ত্রীর সাথে সেই কনসার্ট উপভোগ করছেন। আর এতেই জনসাধারণের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ।

এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তার স্ত্রী দেশটির রাজধানী প্যারিসে ব্রিটিশ গায়ক এলটন জন এর কনসার্ট ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড’ এ যোগ দিয়েছেন।

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট তার স্ত্রীকে নিয়ে একটি কনসার্ট উপভোগ করছেন। গানের সাথে সাথে পা নাড়াচ্ছেন প্রেসিডেন্ট। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। আর সাধারণ মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য থিয়েরি মারিয়ানি বলেন, ফ্রান্স যখন আগুনে জ্বলছে ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের পাশে নেই, তিনি এলটন জনকে আমন্ত্রণ জানাতে ব্যস্ত। তিনি কনসার্ট উপভোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের একজন লিখেছেন, প্রেসিডেন্ট ভুল সময়ে ভুল কাজ করছেন।

সাধারণ মানুষদেরই একজন লিখেছেন, তার সরকারের অধীনে পুলিশের হাতে একজন শিশু নিহত হওয়ার পর সারাবিশ্ব যখন ক্ষুব্ধ ঠিক তখনি ম্যাক্রোঁ একটি কনসার্ট উপভোগ করছেন। এটি তার জন্য এবং আমাদের জন্য লজ্জার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোফ্রান্সে বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বারবার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT